নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে জাতীয় দৈনিক ‘কালবেলা’র অগ্রযাত্রার চতুর্থ বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের কুকরাইল এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে মাদারীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে শহরের আলহাজ্ব নূরজাহান বেগম অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কালবেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
