লাফার্জ হোলসিমের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ১৯ অক্টোবর
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


