পাটকেলঘাটায় ৩৬ মাদক মামলার আসামী মনা ১ কেজি গাঁজা সহ আটক
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
- আপডেট সময় : ০৪:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাতক্ষীরার পাটকেলঘাটা বাইগুনি গ্রামের ৩৬ মাদক মামলার আসামী মোমিনুর রহমান মনা (৬৫) কে গত গতকাল রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তার বাড়ী থেকে ১ কেজি গাঁজা সহ তাকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, বাইগুনি গ্রামের মৃত সরফরাজ মোড়লের ছেলে পুরাতন মাদক ব্যবসায়ী মনার বাড়ীতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ মনাকে গ্রেফতার করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মনার নামে মাদব দ্রব্য আইনে মামলা হয়েছে। রবিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
