দীর্ঘ চার দশকের বেশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার রজনীকান্তের রাজত্ব। দক্ষিণের প্রেক্ষাগৃহগুলিতে হইহই করে চলছে রজনীকান্তের ‘জেলার ২’। টাইগার মুথুভেল পাণ্ডিয়ান হিসেবে রজনীকান্তের প্রত্যাবর্তন বক্স অফিসে ঝড় তুলেছে। নবরাত্রি ও দশেরার ছুটির মরশুমে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে পাঁচশো কোটির গণ্ডি পেরিয়েছে রজনীকান্তের নতুন ছবি। শুক্রবার চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে আচমকাই হাজির হন রজনীকান্ত। দীর্ঘ চল্লিশ বছরে এমন ঘটনা ঘটেছে বলে কারও স্মৃতিতে নেই।
দর্শকের প্রতিক্রিয়া নিজের চোখে দেখবেন বলেই সিনেমাহলে আচম্বিত প্রবেশ দক্ষিণী মেগাস্টারের। তারকাদের হল ভিজিট আজকাল লেটেস্ট ট্রেন্ড, এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন রজনীকান্ত! দক্ষিণী সিনেমার ইতিহাসে রজনীভক্তদের জন্য এই দিনটি স্মৃতিমেদুর মুহূর্ত হয়ে থেকে যাবে তা বললে অত্যুক্তি হবে না। প্রেক্ষাগৃহের বাইরে রজনীকান্তের গাড়ি থামে। সঙ্গে ছিলেন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। মাথায় টুপি পরেই প্রেক্ষাগৃহে বসে নিজের অভিনয় উপভোগ করলেন। সেই সঙ্গে নজর ছিল দর্শকের প্রতিক্রিয়ায়।
নাতি লিঙ্গা ও পরিচালক নেলসনও তাঁর সঙ্গে বসে ‘জেলার ২’ দেখেছেন। ভক্তদের সঙ্গে বসে রজনীকান্তের সিনেমা দেখার এই বিরল মুহূর্ত সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ চার দশকে যা ঘটেনি, নেলসন পরিচালিত ‘জেলার ২’ সই অসম্ভবকে সম্ভব করল বই কী! সিনেমার একাধিক দৃশ্যে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কোথাও করতালি, কোথাও আবার চিৎকারে ফেটে পড়েন অনুরাগীরা।
এই বিশেষ মুহূর্ত এক্স হ্যান্ডলে ভাগ করে নিয়েছে প্রযোজনা সংস্থা সিতারা এন্টারটেইনমেন্টস। পোস্টের ক্যাপশনে লেখা, ‘৪০ বছরে প্রথমবার, সুপারস্টার রজনীকান্ত বড় পর্দায় জেলার ২ দেখতে অনুরাগীদের সঙ্গে যোগ দিলেন!’ গত সপ্তাহেও ছবির অভাবনীয় সাফল্যের জন্য দর্শককে ধন্যবাদ জানিয়েছিলেন পরিচালক নেলসন।

For the first time in 40 years, Superstar @rajinikanth joins fans to witness #Jailer2 on the big screen!
Watch #MegaBlockbusterJailer2 at theatres near you now!
Book your tickets now!
![]()
https://t.co/Tkxvho3fZK
https://t.co/8vPUqTBDnP https://t.co/a2wMnZzpkd
— Sithara Entertainments (@SitharaEnts) October 24, 2026
এক্সে রজনীকান্ত ও অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রেক্ষাগৃহে উন্মাদনা তুঙ্গে! থালাইভার ম্যাজিক সত্যিই অন্য রকম। জেলার ২-এর জন্য দর্শকদের অসাধারণ ভালোবাসা ও সাড়া পেয়ে আমরা আপ্লুত। দর্শকদের এভাবে ছবিটি উদ্যাপন করতে দেখার চেয়ে আনন্দের আর কিছু নেই! আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’ ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর উন্মাদনা আরও কয়েক গুণ বাড়িয়ে সিক্যুয়েলে থালাইভা ম্যাজিক সুপারহিট।


Watch #MegaBlockbusterJailer2 at theatres near you now!
Book your tickets now!
https://t.co/Tkxvho3fZK