বিহান মলহোত্রা।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
রঞ্জি ট্রফিতে অভিষেকেই শতরান করে নজর কাড়লেন পাঞ্জাবের ১৯ বছরের ব্যাটার বিহান মলহোত্রা। অসমের বিরুদ্ধে ২০৮ বলে ১০৩ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার। হরনুর সিংয়ের সঙ্গে প্রথম উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন বিহান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও শতরান করেছিলেন তিনি। এ বার প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করে তিন ধরনের ক্রিকেটেই শতরানের নজির গড়লেন এই তরুণ ব্যাটার।