চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি কার্যালয়ের সামনে গুলিতে তারেক হোসেন বাপ্পি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আহম্মেদ শাওন নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
গত দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি অলিনগর মিয়াজি পাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আহম্মেদ শাওন একই এলাকার ইউসুফ নবীর ছেলে।
স্থানীয় সূত্রের ধারণা, ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ড থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যে আই
