
মোজ়াম্বিক বনাম উগান্ডাEi Samay
Published on
:
1 min read
মাত্র ৫ বলে হয়ে গেল ম্যাচের ফয়সালা। এমনই ছবি দেখা গেল মোজ়াম্বিক বনাম উগান্ডার মধ্যে ওয়ার্ড টি-টোয়েন্টি কোয়ালিফায়ার ম্যাচে। আর ম্যাচের পর শুরু হয়েছে চর্চা। ম্যাচে মোজ়াম্বিক প্রথমে ব্যাট করতে নেমে ৭.২ ওভারে মাত্র ১৯ রান করে। দলের ১১ জনের মধ্যে সর্বোচ্চ রান ৪। জবাবে উগান্ডা ৫ বলে ২৩ রান তুলে ম্যাচ জিতে যায়। এটা হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি তৃতীয় দ্রুততম জয়। শীর্ষে দুইয়ে আছে যথাক্রমে স্পেন ও তানজ়ানিয়া।
