লোহাগাড়ায় নিজ বাড়ি থেকে মুহাম্মদ আবু হেলাল (৪০) নামে এক সাবেক স্কুলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে খাবার খেতে ডাকতে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তার ভাই মোহাম্মদ ইলিয়াস।
আবু হেলাল উপজেলার চুনতি ইউনিয়নের বাগানপাড়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীমের ছেলে। তিনি চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দপ্তরি ছিলেন।
পুলিশ জানায়, রোববার বেলা ১টার দিকে আবু হেলালকে খাবার খেতে ডাকতে তার কক্ষে যান ভাই ইলিয়াস। কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষে ঢুকে মাটির ঘরের ছাউনির একটি খুঁটির সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
The post খাবার খেতে ডাকতে গিয়ে পেলেন ভাইয়ের মরদেহ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
