দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে আলাদা দাঙ্গায় আটজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এএফপি এ খবর দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার কোটোপাক্সি কারাগারে সহিংসতার ঘটনায় চারজন বন্দি নিহত হন। প্রায় একই সময়ে পিচিনচা কারাগারেও রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়লে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। বিস্তারিত
