সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
এদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ১০৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তথ্য আরও বলছে, ডেঙ্গুর জ্বরের উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ২৪ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৭৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
