ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অত্যন্ত উদ্বেগের সাথে জানিয়েছে, একটি প্রতারক চক্র আমার বাবা সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দোয়া ও মিলাদ মাহফিলের কথা উল্লেখ করে বিভিন্ন হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে নগদ অর্থ দাবি করছে।
বিষয়টি জানার সাথে সাথেই কদমতলী থানায় জিডি ও লিখিত অভিযোগ দায়ের করেছি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইতিমধ্যেই একজন জনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তরে অভিযান চলমান ও মামলা করা হয়েছে।এ ধরনের কোনো ভুয়া ফোন কলে বিভ্রান্ত না হওয়ার এবং কাউকেই কোনো অর্থ প্রদান না করার জন্য সকলকে বিশেষভাবে সতর্ক করছি। কেউ টাকা দাবি করলে সরাসরি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করছি।
