Published : 17 Oct 2026, 08:34 PM
Updated : 17 Oct 2026, 08:34 PM
টাঙ্গাইলে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মরমি সাধক লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। যা শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনসেবা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাসহ, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: টাঙ্গাইল।
