ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন
01/01/1970 12:00:00
ফকিরহাট প্রতিনিধি
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস-২০১৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবন চত্ত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
