গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে (১৭ অক্টোবর) ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রেসক্লাব মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণজানা যায় নি। মার্কেটের অধিকাংশ দোকান টিনের তৈরী।আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।রাতে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম।
