দৈনন্দিন জীবনের নানা ঘাত-প্রতিঘাত, প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে আমরা প্রায়শই হতাশায় ডুবে যাই। ভবিষ্যতের অনিশ্চিত ভাবনায় মন হয়ে ওঠে ব্যাকুল।
কিন্তু যখনই অন্ধকার আমাদের ঘিরে ধরে, তখনই মহান আল্লাহর কালাম আমাদের জন্য হয়ে ওঠে এক অসীম আশার আলো ও মানসিক প্রশান্তির সুনির্দিষ্ট ঠিকানা।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ বলেন,
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
শীগ্রই আপনার রব আপনাকে এতটাই দেবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবে।"
(সূরা আদ-দুহা-৫)
এই ছোট্ট একটি আয়াতে মানবজীবনের সমস্ত হতাশা ও কষ্টের নিরাময় লুকিয়ে রয়েছে।
কোনো কষ্টই স্থায়ী নয়
আল্লাহ তাআলা কখনো তাঁর বান্দাকে দীর্ঘস্থায়ী কষ্টে রাখেন না। প্রতিটি কঠিন সময়ের পরই রয়েছে স্বস্তি ও সুসংবাদ।
ধৈর্যের সুমহান প্রতিদান,
আল্লাহর দরবারে ধৈর্য ধরে অপেক্ষা করলে তিনি আমাদের কল্পনার চেয়েও বহুগুণে উত্তম কিছু উপহার দেন।
রহমতের অনন্তধারা,
আল্লাহর দয়া ও রহমত সবসময়ই আমাদের জন্য প্রস্তুত থাকে; প্রয়োজন কেবল সঠিক সময়ের ওপর অবিচল আস্থা রাখা।
হাদিসে কুদসীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন-
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي
"আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে, আমি তার সাথে তেমনই আচরণ করি।" (সহীহ বুখারী: ৭৪০৫)
তাই জীবনে সংকট যতই গভীর হোক না কেন, আল্লাহর প্রতি আমাদের সুধারণা ও ইতিবাচক বিশ্বাস আঁকড়ে ধরতে হবে।
তিনি জাগতিক কোনো প্রাপ্তি কেড়ে নিলে তার চেয়েও অনেক বেশি কল্যাণকর কিছু দেওয়ার জন্যই তা নেন।