
ব্রাহ্মণপাড়ায় দুই মামলায় ১৫ ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ১০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলার চান্দিনা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাসান (৩০) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ. মজিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে ১৫ বছর ও ১০ বছর সশ্রম কারাদণ্ডের পৃথক সাজা পরোয়ানাসহ চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন
