রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম) জিলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১৬টি মন্দিরের সনাতনী সম্প্রদায়ের ভাই-বোনদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আজিজুল হক।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, উৎসব যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। নাগেশ্বরী পৌরসভাকে একটি মানসম্পন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নাগেশ্বরী পৌরসভার ১৬টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য তিনি ও তাঁর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সার্বিক খোঁজখবর রাখছেন। সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে তিনি পৌরসভার সকল সনাতনী ভাই-বোনদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
বিশেষ করে পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ আজিজুল হক আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এলাকার সাধারণ জনগণের সমর্থন ও দোয়া প্রার্থনা অব্যাহত রেখেছেন।
The post সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন নাগেশ্বরী পৌর বিএনপি’র সদস্য সচিব ‘আজিজুল হক’ appeared first on sokalerkhobor24.com.
