Published on
:
1 min read
স্নানের পরে গা মোছার তোয়ালেটি ভালো করে ধুয়ে শুকোতে দেন। খালি চোখে দেখলে তো পরিষ্কারই লাগে। কিন্তু তার ফাঁকে কোথাও জীবাণু সেঁধিয়ে আছে কি না, তা তো জানেন না। আর সেই সুযোগেই শরীরে ছড়িয়ে পড়ে মারাত্মক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের ব্যবহারের ভিজে বা স্যাঁতসেঁতে তোয়ালে হলো এই জীবাণু বা ব্যাকটেরিয়াদের বংশবৃদ্ধির আঁতুড়ঘর। প্রতিদিনের ব্যবহৃত তোয়ালে কখন কাচবেন, কী ভাবে শুকোবেন এবং কখন তা একেবারে বাতিল করবেন—রইল তার বিবরণ।
কত দিন পর পর তোয়ালে কাচা উচিত?
ডার্মাটোলজিস্টরা বলছেন, নিয়ম হলো প্রতি ৩ থেকে ৪ বার ব্যবহারের পর তোয়ালে ভালো করে ধুয়ে ফেলা। বিশেষ করে দু’বার ব্যবহারের মাঝে যদি তোয়ালেটি সম্পূর্ণ না শুকোয় বা স্যাঁতসেঁতে থেকে যায়, তবে তা দ্রুত ধুয়ে নেওয়া প্রয়োজন। যাঁরা প্রচুর ঘামেন কিংবা যাঁদের চর্মরোগ বা ত্বকে ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।
মৃত কোশ ও তেল জমা: তোয়ালে দিয়ে শরীর মোছার সময় তাতে মৃত ত্বকের কোশ, ঘাম, শরীরের প্রাকৃতিক তেল এবং ব্যাকটেরিয়া জমা হতে থাকে, যা নিয়মিত কাচা না হলে ত্বকের র্যাশ ও ব্রণের কারণ হয়ে দাঁড়ায়।