in শাহরাস্তি
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বলশিদ আন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(২৪ অক্টোবর) শনিবার বিকেলে টামটা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পাটোয়ারী ও উপজেলা ছাত্রদল নেতা মোঃ জাহিদুল ইসলামের উদ্যোগে বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ পাটোয়ারী রূপন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদ উল্লাহ মিয়াজির সভাপতিত্বে,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পাটোয়ারী ও উপজেলা ছাত্রদল নেতা মোঃ জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কিরণ মুন্সী, এসময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুজ্জামান।
বক্তারা বলেন মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। আর তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে, মনকে সতেজ করে। তেমনি সমাজ থেকে মাদক নির্মূল করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তোমাদের মূল্যবান সময় মাদকের পেছনে নষ্ট করে খেলাধুলা, পড়াশোনা ও ভালো কাজে ব্যয় করো। তোমাদের হাতেই রয়েছে আগামী দিনের সুন্দর সমাজ গড়ার দায়িত্ব।
আমরা সবাই মিলে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলি এবং তরুণদের জন্য খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করি।আমরা সবাই শপথ করি মাদক থেকে দূরে থাকি, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব,মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর জীবন নিশ্চিত করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান, ইউপি সদস্য আহছান উল্লাহ,বিএনপি নেতা আনিছুর রহমানসহ এলাকার সুধীজন ও ক্রীড়া প্রেমী বৃন্দ।আয়োজক সূত্রে জানায় মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন
উক্ত ফাইনাল খেলা সবুজ ইয়াংস্টার ক্লাব ও লাল একাদশ ক্লাব অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে
৪-২ গোলে সবুজ ইয়াংস্টার ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে ট্রফি ও গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৪ অক্টোবর ২০২৬
