হাবিব তফাদারের কণ্ঠে ‘ঈমান নাই ধড়ো কার নমাজ পড়ো’
সিলেটের মরমী সংগীতের আবহে আত্মশুদ্ধি ও অন্তরের ইবাদতের কথা নিয়ে পরান মিউজিকের নতুন নিবেদন ‘ঈমান নাই ধড়ো কার নমাজ পড়ো’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীত করেছেন হাবিব তফাদার। গীতিকার ড. জহির অচিনপুরি।
গানের মূল পঙ্ক্তি:
ঈমান নাই ধড়ো, কার নমাজ পড়ো
অচিনপুরি উন্ধুর ঢুকছে আমলর উঘারো, কার নমাজ পড়ো
অন্তরে ঈমান না রেখে কেবল লোক দেখানো ইবাদতের অর্থ কী, সেই প্রশ্নই উঠে এসেছে গানের কথায়। ‘আমলের গোলায়’ অচিনপুরের ইঁদুর ঢুকে সব খেয়ে যাওয়ার রূপকের মধ্য দিয়ে বাহ্যিক আচার আর অন্তরের বিশ্বাসের ব্যবধান তুলে ধরা হয়েছে।
সিলেটি মারফতি ও বাউল ধারার চিরায়ত সুরের আবহে গানটি সত্যিকারের ঈমান, আত্মশুদ্ধি এবং আন্তরিক ইবাদতের গুরুত্বের কথা বলে। এর ভাবনায় রয়েছে নিজের অন্তরকে যাচাই করার আহ্বান; শুধু বাহ্যিক অনুশীলন নয়, বিশ্বাস ও সাধনার আন্তরিকতাই এখানে মুখ্য।
গানের পরিচিতি
গানের নাম: ঈমান নাই ধড়ো কার নমাজ পড়ো
কণ্ঠশিল্পী: হাবিব তফাদার (Habib Tafader)
গীতিকার: ড. জহির অচিনপুরি (Dr jahir Ochinpuri)
সংগীত: হাবিব তফাদার (Habib Tafader)
লেবেল: পরান মিউজিক (Poran Music)
