পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা এবং বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর এ মন্দির পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় উৎসবকে ঘিরে বিভিন্ন পূজামণ্ডপে তাঁর উপস্থিতি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করে। দুর্গোৎসবকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জের বিভিন্ন মন্দিরে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সময় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের পরিবেশও লক্ষ করা যায়।
The post মেহেন্দিগঞ্জে একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান appeared first on ভোরের চেতনা.
