নিজস্ব প্রতিবেদক · ২২ অক্টোবর, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিগত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা পীর গিয়াস উদ্দিন তাহেরী।
বুধবার (২১ অক্টোবর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার মাধবপুর, ছাতিয়াইন ও গোপীনাথপুরের বিভিন্ন সড়কের বেহাল দশার কথা তুলে ধরেন। বিশেষ করে রতনপুর থেকে ছাতিয়াইন সড়কটি অত্যন্ত বেহাল বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তাহেরী বলেন, মাধবপুর-চুনারুঘাটের আঞ্চলিক অনেক সড়ক অচলাবস্থায় থাকায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, মাদক ও ইয়াবার ছড়াছড়ি, দুর্নীতি, চাঁদাবাজি এবং লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
এ ছাড়া জনগণের প্রয়োজনীয় চাহিদা পূরণ না করে তাদের বিলাসবহুল স্বপ্ন দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন তাহেরী। উন্নয়নকাজের মান নিয়েও প্রশ্ন তুলে ‘রডের বদলে বাঁশ দেওয়া’র মতো অভিযোগের বিষয়টি সামনে আনেন তিনি। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘মানুষগুলোই সমাজের ফুটফুটে...।’
গিয়াস উদ্দিন তাহেরীর ঘনিষ্ঠজন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মোজাম্মিল হক মাসুমী বলেন, মাদক, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। তাহেরী হুজুর এই প্রতিবাদের মাধ্যমে জাহেলের ভিতরে জিহাদ ঘোষণা করেছেন। হুজুর যেমন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, তেমনি ইসলামী চেতনা ও ওলি-আউলিয়ার আদর্শের প্রতিও শ্রদ্ধাশীল।
গুগলে আমাদের খবর পেতে
