অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ফায়ার ড্রিল ও প্রাথমিক অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।
১৮ অক্টোবর রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খোকন হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরও পড়ুন: বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতন করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদে সরে যাওয়ার দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় ১৯ অক্টোবর সকাল ১১ টায় একটি ফায়ার ড্রিল ও প্রাথমিক অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।
এটিভি/ এম এইচ আই
