বুধবার মক্কা অঞ্চলে এই দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি নাগরিক হলেন— নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, পবিত্র ওই মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করেছিল । পরবর্তীতে প্রয়োজনীয় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় ।
বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধের গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করে আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন । সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন এবং চূড়ান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই রায় কার্যকর করা হয়। তবে ঠিক কী ধরনের ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে তাদের এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র স্থান ও মসজিদগুলোর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কঠোর ইসলামি আইন বাস্তবায়নে সৌদি সরকার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র স্থানের সম্মান ক্ষুণ্ন করা বা সেখানে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছে দেশটির মন্ত্রণালয়।
