দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৮:৪০ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও বন্দর থানা বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপন শয্যাপাশে নারায়ণগঞ্জ-৫ সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। গত ১১ অক্টোবর বন্দর সোনাকান্দা নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি।
বুধবার ১৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানী ঢাকার পদ্মা হসপিটালে ছুটে যান এমপির রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। এ সময় চিকিৎসা সেবায় যে কোন প্রয়োজনে এমপি আবুল কালাম পাশে রয়েছে এবং থাকবেন বলে আশ্বাস দেন তিনি।
হাসপাতালে সাথে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, নাসিক ২০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ ও মহানগর বিএনপি নেতা সুজন মাহমুদ।
