'রামায়ণ' পার্ট ১ ছবিটি নিয়ে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। চলতি বছরের অন্যতম বহু প্রতীক্ষিত ছবি এটি। এবার আরও একটি চমক প্রকাশ্যে এল 'রামায়ণ' -এর। কী? এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুপম খের। কোন চরিত্রে? জটায়ু।
তবে জটায়ুর চরিত্রে তাঁকে দেখা যাবে না। তাহলে? জটায়ুর কণ্ঠ হিসেবে শোনা যাবে অনুপম খেরের কণ্ঠ। এদিন এই ঘোষণা করে নির্মাতাদের তরফে লেখা হয়, 'যখন খারাপ শক্তি মাথাচাড়া দেয়, তখন সাহসের উত্থান হয় সেটার মোকাবিলা করার জন্য। সে জয়ের জন্য লড়েনি, যা সঠিক সেটার জন্য লড়াই করেছে। জটায়ু, ধর্মের ডানা। রামায়ণে অনুপম খের থাকছেন জটায়ু হিসেবে।'
প্রসঙ্গত, সম্প্রতি গুজব রটে, 'রামায়ণ' পার্ট ১ ছবির মুক্তির দিন বদলে যাচ্ছে। দীপাবলির বদলে একটু আগেই মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত এই ছবিটি। এবার এই জল্পনায় সিলমোহর দিল খোদ ছবির নির্মাতারা। জানানো হল, ৫ নভেম্বর বড়পর্দায় আসছে 'রামায়ণ'। শুধু তাই নয়, ছবি মুক্তির ১৫ দিনেরও বেশি সময় আগে শুরু হয়ে যাবে অ্যাডভান্স বুকিং। কবে থেকে? দশমীর দিন থেকেই কাটা যাবে 'রামায়ণ' পার্ট ১ ছবিটির টিকিট।
https://www.instagram.com/p/DebFsdhMD1q/?utm_source=ig_web_copy_link&mdxt=NTc4MTIwNjQ2YQ==
এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী, যশকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, সানি দেওল, রকুলপ্রীত সিং, রবি দুবে, প্রমুখ। নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের দীপাবলিতে।
এদিন জটায়ুর চরিত্রের লুক প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায়। দর্শকদের মতে তাঁর কণ্ঠ দারুণ মানাবে। পোস্টারও বাহবা পেয়েছে।
https://youtu.be/4c1wPfhYQGA?si=wxrhTyKXH9kLjVZI
