জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় পার্টি। পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতিকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন, তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য।
জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, ঘটনার আগে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণের ব্যানারে একটি মিছিল বের করা হয় জিএম কাদের বাসভবনের সামনে। মিছিল থেকে জিএম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এক পর্যায়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
২০২৪ সালে আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হলে জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটে। এছাড়া পার্টির চেয়ারম্যানের কার্যালয় (বনানী) এবং কেন্দ্রীয় কার্যালয়ে কয়েক দফায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সর্বশেষ গত ২০২৫ সালের ৩১ আগস্ট শনিবার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার আগের দিনে গণঅধিকার পরিষদের মিছিল থেকে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষে জড়ায় উভয় দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয় সেনাবাহিনী। এতে গণঅধিকার পরিষদ সভাপতি ভিপি নূরুল হকসহ অনেকে আহত হন। এরপর রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি জিএম কাদের রংপুরে এনসিপির নেতাকর্মীরা তার রংপুরের বাসভবনে হামলার চেষ্টা করে।
