আজ ১৪ অক্টোবর। ১০৬৬ সালের আজকের দিনে হেস্টিংসের যুদ্ধে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হ্যারল্ডকে পরাজিত করেন নরম্যান্ডির ডিউক উইলিয়াম। যুদ্ধে হ্যারল্ডের চোখে তীর বিদ্ধ হওয়ার কথা প্রচলিত থাকলেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্ক রয়েছে। তবে তার পরাজয়ের মধ্য দিয়েই ইংল্যান্ডে নরম্যানদের শাসন প্রতিষ্ঠার পথ খুলে যায়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
৬৮০: প্রতারণার শিকার হয়ে সিংহাসন ছাড়তে বাধ্য হন হিস্পানিয়ার রাজা ওয়াম্বা।
১০৬৬: হেস্টিংসের যুদ্ধে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হ্যারল্ডকে পরাজিত করেন নরম্যান্ডির ডিউক উইলিয়াম।
১৮৮৪: জর্জ ইস্টম্যান কাগজের স্ট্রিপযুক্ত ফটো ফিল্ম পেটেন্ট করেন।
১৯১৩: ব্রিটেনের ইতিহাসে ভয়াবহ কয়লাখনি দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত হন।
১৯৩৩: জাতিপুঞ্জ থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় নাৎসি জার্মানি।
১৯৩৯: জার্মান ডুবোজাহাজের হামলায় ব্রিটিশ যুদ্ধজাহাজ রয়্যাল ওকে ডুবে ৮৩৩ জন নিহত হন।
১৯৪৭: প্রথমবার শব্দের গতির চেয়ে দ্রুতগতিতে উড়োজাহাজ চালান চাক ইয়েগার।
১৯৬৪: মার্টিন লুথার কিং জুনিয়র শান্তিতে নোবেল পুরস্কার পান।
জন্ম
১৭১২: জর্জ গ্রেনভিল, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী।
১৮৭১: আলেকজান্ডার জেমলিনস্কি, অস্ট্রীয় সুরকার।
১৮৯৪: হাইনরিখ লুবকে, জার্মানির সাবেক রাষ্ট্রপতি।
১৯১৬: জ্যাক আর্নল্ড, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
মৃত্যু
১৯৯০: লিওনার্ড বার্নস্টাইন, মার্কিন সুরকার, পিয়ানোবাদক ও সঙ্গীত পরিচালক।
