অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, অপরাধী যে দলের, মতের, বর্ণের কিংবা ধর্মের হোক না কেন, এমনকি যত ক্ষমতাশালীই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। দেশের প্রতিটি পাড়া-মহল্লায় মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে।
অপরাধ দমনে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যে আই
