
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৩ জন এবং ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে এক হাজার ২০৫ জনের।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে যে এক শিশুর মৃত্যু হয়েছে সে সিলেটের বাসিন্দা। এ সময়ে নিশ্চিত আক্রান্ত ১৩ জনই ঢাকার। উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪১২, সিলেটের ১৩২, চট্টগ্রামের ১৯৩, রাজশাহীর ২২, ময়মনসিংহের ৫৯, বরিশালের ৯৭, খুলনার ৬৬ এবং রংপুরের ১৬ শিশু রয়েছে।
চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২১২ শিশু এবং উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ১৬ হাজার ৭৬৫ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ ৯২ হাজার ৬৯৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছে এক লাখ ৮৫ হাজার ১১০ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১০১ জন।
The post হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৫ appeared first on অর্থসূচক.
