৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১৭০২ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার রাতে প্রকাশিত প্রজ্ঞাপনে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল ৪৫তম বিসিএস নিয়োগ প্রক্রিয়া।
পরের বছর মে মাসে প্রিলিমিনারি, ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত ও ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। পরে ওই বছরের ২৬ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।
চূড়ান্ত ফলে ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এরও দশ মাসেরও বেশি সময় পর ১৭০২ জন চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন পেলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালে ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফল অনুযায়ী সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত বছরের ১৪ ডিসেম্বর তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী ৯ম গ্রেডে চাকরি শুরু করবেন।
ওয়াইএফ/০১
