
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
সাত লক্ষ টাকার সোনার গয়না ভর্তি ব্যাগ ভুল করে কামরায় রেখে ট্রেন থেকে নেমে গিয়েছিলেন এক যুবতী। সেই ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শেওড়াফুলি জিআরপি। হাওড়া জিআরপি থানা থেকে শেওড়াফুলি জিআরপি থানাকে বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয় যে, কামারকুণ্ডু রেলস্টেশনে নামার সময় এক যুবতী তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেনের কামরায় মূল্যবান গয়না-সহ একটি হ্যান্ডব্যাগ ফেলে গিয়েছেন। ট্রেনটি শেওড়াফুলি রেল স্টেশনে পৌঁছলে জিআরপি কর্মীরা গিয়ে ব্যাগটি উদ্ধার করেন। প্রায় ৪৮ গ্রাম সোনার গয়না ছিল।
