নিজ কার্যালয়ে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পুলিশি পাহারায় ক্যাম্পাস থেকে তাকে বের করে আনা হয়।
সোমবার বেলা সাড়ে ১২টা থেকে উপাচার্য ভবনে অবরুদ্ধ ছিলেন নতুন উপাচার্য। তার সঙ্গে আরও ১০ জন সেখানে অবরুদ্ধ ছিল। উপাচার্যের সঙ্গে তারাও ক্যাম্পাস ছাড়েন।
ডিসি জাহিদুল ও এসপি মাসুদ আলম শিক্ষার্থীদের বলেন, ‘আমরা আপনাদের দাবিগুলো সরকারকে জানাব। উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অসুস্থবোধ করছেন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাব।’
