শারদীয় দুর্গাপূজা ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দুই দেশের সীমান্তঘেঁষা এলাকায় দাঁড়িয়ে প্রতিবেশী দেশ ভারতের ভূখণ্ড দেখার পাশাপাশি উৎসবের আমেজ উপভোগ করছেন বিভিন্ন বয়সী মানুষ। দুর্গাপূজার ছুটিতে পরিবার পরিজন নিয়ে সীমান্ত এলাকায় ঘুরতে আসছেন অনেকে।
সরেজমিন বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে শূন্যরেখায় গিয়ে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ দিনে হিলি সীমান্তের শূন্যরেখা ঘেঁষা এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে ভারতের ভূখণ্ড একনজর দেখতে ছুটে আসছেন। ঘুরতে আসা অনেকেই স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ছবি তুলছেন।
বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, দর্শনার্থীদের কাছে হিলি সীমান্তের শূন্যরেখা ভিন্নধর্মী আকর্ষণের নাম। দেশের অভ্যন্তরের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ সীমান্তের কাছাকাছি দাঁড়িয়ে ভারতের ভূখণ্ড দেখতে মানুষের সব সময় ভিড় থাকে। তবে দুর্গাপূজার আনন্দের পাশাপাশি প্রতিবেশী দেশকে কাছ থেকে দেখার এই অভিজ্ঞতা তাদের ভ্রমণে যোগ করছে বাড়তি মাত্রা।
স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মী সোহেল রানা জানান, বিশেষ বিশেষ দিন ছাড়াও দুর্গাপূজার এই সময়ে দুই বাংলার মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহও সীমান্ত এলাকায় আসা মানুষের উপস্থিতিতে ফুটে উঠে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের ভাষা, সংস্কৃতি ও উৎসবের অনেক মিল থাকায় সীমান্তের দুই পাশের মানুষের প্রতি কৌতূহল বরাবরই রয়েছে। পূজার ছুটিতে সেই আগ্রহ আরও বেড়েছে।
এদিকে, ওই এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় ঘুরতে আসা দর্শনার্থীদের নির্ধারিত সীমারেখা মেনে চলার বিষয়ে সতর্ক করছেন।
জয়পুরহাট থেকে ঘুরতে আসা দর্শনার্থী আকবর হোসেন জানান, আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে হিলি সীমান্তে শূন্যরেখায় ঘুরতে এসেছি। এখানে দাঁড়িয়ে ভারতের বিএসএফ সদস্য এবং অনেক দোকান এবং সে দেশের ইমিগ্রেশন দেখতে পাওয়া যায়। যেটা অন্য জায়গায় গিয়ে দেখা যায় না।
বিজ্ঞাপন
বাবার সঙ্গে ঘুরতে আসা নবম শ্রেণির শিক্ষার্থী রোহান জানান, আজ বাবা-মায়ের সঙ্গে নিজ চোখে ভারত দেখতে এসেছি, বন্দুক হাতে ভারতের বিএসএফ দেখেছি অনেক ভালো লেগেছে।
রাধা বালা জানান, বাবার বাড়ি ভারতের বালুর ঘাট এলাকায়। ২৫ বছর আগে আমার গাইবান্ধা বিয়ে হয়েছে। আগের বছরগুলোতে শারদীয় দুর্গাপূজার সময় ভারতের বোনকে দূর থেকে দেখতে পেতাম এখন বিএসএফ সদস্যরা সীমানার কাছে কোনো নাগরিকে উপস্থিত হতে দেয় না। তাই এ বছর বোনকে দেখতে পেলাম না।
বিজ্ঞাপন
এদিকে শারদীয় দুর্গোৎসব কেন্দ্র করে ইমিগ্রেশন দিয়ে দ ‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন। তবে পূজার শেষ দিনে যাত্রী আগের দিনের তুলনায় কমেছে।
এমএআরএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
