পাটকেলঘাটায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- ০ বার পড়া হয়েছে

পাটকেলঘাটায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ মোমিনুর রহমান মনা (৬৪)। তিনি পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মৃত সরফরাজ মোড়লের ছেলে। শনিবার (১০ অক্টোবর) বাইগুনি গ্রামে মোঃ মোমিনুর রহমান মনা এর বসতবাড়ির থেকে উক্ত গাঁজাসহ তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। এব্যাপারে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। মামলা নং-০৩/১১১, তারিখ ১০/১০/২০২৬ ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকব্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। গ্রেপ্তারকৃতকে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস:

