শারদীয় দুর্গা পূজার মহানবমীর দিনে রাজধানী ঢাকার ম-পগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
শারদীয় দুর্গা পূজার মহানবমীর দিনে রাজধানী ঢাকার ম-পগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। এদিন ভক্তরা ম-পে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আজ বিজয়া দশমীতে বিদায় নেবেন মা দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ বছর ৬ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
হিন্দু শাস্ত্রমতে, এই নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। নবমী পূজার মাধ্যমে মানবকূলে সম্পদ লাভ হয়। তাই শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবীর পূজা হয়েছে। নীল অপরাজিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা ছয় দিনের আনন্দ উৎসবের পর বুধবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
গতকাল মহানবমীতে দেবীর বন্দনায় প্রতিটি পূজাম-পে বিষাদের সুর বাজতে শুরু করে। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনীর আরাধনা শেষ হলে কৈলাশে স্বামীগৃহে ফিরবেন মা দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হবে, যা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাট গিয়ে শেষ হবে। বছরান্তে দেবী দুর্গার আগমনে এ বছর ৬ দিন দেশের প্রতিটি মন্দিরে বিরাজ করছিল আনন্দ আর উদ্দীপনাময় এক পরিবেশ। মন্দিরে মন্দিরে বেজে ওঠে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা আর শঙ্খ ধ্বনি।
রাজধানীর কয়েকটি মন্দিরে দেখা যায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ম-পগুলোতে সকাল থেকে মানুষের আনাগোনা দেখা যায়, যা বিকেলের দিকে ভিড়ে পরিণত হয়। দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা এক ভিন্ন সাজে সজ্জিত হয়। ম-প প্রাঙ্গণে তৈরি করা হয় বর্ণিল তোরণ।
১৮৪১ পূজাম-পে বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন :
চলমান শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘœ করতে সম্ভাব্য হুমকি শনাক্তে কাজ করছে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বাহিনীটি বলছে, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ প্রায় ১ হাজার ৮৪১টি পূজাম-প ও আশপাশের এলাকায় তাদের বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, পূজাম-পগুলোর নিরাপত্তায় ১৫টি পিকআপ পেট্রোল ও ২৮টি মোটরসাইকেল টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, কমান্ডো, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন টিমের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য হুমকি শনাক্তে গোয়েন্দা শাখা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পূজাম-পের আশপাশে টহল ও চেকপোস্ট জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলে নজরদারি রাখা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারি করছে। এ ছাড়া পূজাম-প-সংলগ্ন এলাকায় কন্ট্রোল রুম স্থাপন এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘœ করতে নৌ টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। দর্শনার্থীদের সহায়তায় পূজাম-পগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের পাশাপাশি জরুরি প্রয়োজনে সেবা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজাম-পগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পূজাম-পের নিরাপত্তায় সংস্থাটির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদের নির্দেশনায় এ মনিটরিং সেল গঠন করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, কেন্দ্রীয় মনিটরিং সেল দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় থেকে ফায়ার সার্ভিসের সব নিয়ন্ত্রণকক্ষ, বিভাগীয় মনিটরিং সেল ও ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার মনিটরিং সেল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সিনিয়র স্টাফ অফিসার শামস আরমান ও সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লাসহ অন্য কর্মকর্তারা। শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজাম-পগুলোতে অগ্নিনিরাপত্তা কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করতে এ মনিটরিং সেল কাজ করবে।
