সংবাদ · সাধারণ
যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
২৪/১০/২০২৬

গাছের ডালপালা কাটা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৩ অক্টোবর) সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য জানানো হয়েছে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বিজ্ঞপ্তিতে জানায়, লাইনের সুরক্ষায় গাছের ডালপালা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।এর ফলে নাটোরের বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, ছাতিয়ানগাছা, মালিপাড়া, কালিকাপুর, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পার আহম্মেদপুর, কাচুটিয়া, কায়েমকোলা ও ফজলিতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। তবে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে এই সময় কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অন্যদিকে, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দোয়ারাবাজার সাব-জোনাল অফিস জানায়, শনিবার বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এজন্য বাংলাবাজার ইউনিয়ন, নরসিংপুর ইউনিয়ন, বোগলাবাজার ইউনিয়ন এবং লক্ষ্মীপুর ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও দোয়ারাবাজার সাব-জোনাল অফিস কর্তৃপক্ষ।/
মূল প্রতিবেদনে যান ↗