বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।
টেস্ট অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ১ হাজার ৪৩ রান ও ৫৮ উইকেট রয়েছে স্প্রিঙ্গারের। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে বল হাতে নিয়েছেন সাত উইকেট।
এর আগে চোটের ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে দল থেকে সরিয়ে কিমো পলকে অন্তর্ভুক্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নাম বিবেচনায় থাকলেও চোটের কারণে তাদের পাওয়া যায়নি।
আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড:
রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।
