লক্ষ্মীপুর
ছবিঃ প্রতিনিধি
লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মৎস্য সংরক্ষণ আইনে তিন জেলেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ছোট ইলিশ স্থানীয় তিনটি মাদ্রাসা-এতিমখানা ও জেলা শিশু পরিবারে বিতরণ করা হয়।
রোববার (১১ অক্টোবর) পরিচালিত এ অভিযানে দুই ক্যারেট ছোট ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো তিনটি মাদ্রাসা-এতিমখানা ও লক্ষ্মীপুর জেলা শিশু পরিবারে বিতরণ করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড লক্ষ্মীপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সদস্যরা।
এদিকে, পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাতৃভূমির খবর
- বিষয়:
- লক্ষ্মীপুর
- অভিযান
- ইলিশ
- জরিমানা
-20261012042212.jpg&w=1440&q=75)
