সাইফুল আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নে শনিবার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব মনোয়ার আলম সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি সবাইকে বেশি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, ইউনিয়নকে সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এসময় স্বপন কুমার সরকার
(হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর), ইউপি সসদ্য নূর মোহাম্মদ, উদ্যোক্তা তানভীর হক অপু সহ আরও অনেকে উপস্হিত ছিলেন।
The post সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন appeared first on সকালের খবর ২৪.
