খুলনা গেজেট অক্টোবর ১২, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
খুলনা মহানগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
নিহত আলভী খুলনার খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা। তার বাবার নাম বাবুল আক্তার।
জানা যায়, রাত আনুমানিক সোয়া একটার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট প্লেনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় আলভী। এ সময় মোটরসাইকেলসহ সে ইটের দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত কিশোরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খুলনা গেজেট/এনএম
