বগুড়ায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে মগ উপহার, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে চক্ষুচিকিৎসা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৭:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়েছে। একই কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা, নারীশিক্ষার প্রসার এবং পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় চার হাজার মানুষকে এ সেবার আওতায় আনা হয়েছে। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আগেও দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করেছেন তিনি। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
ছাত্রীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
চক্ষুচিকিৎসা কার্যক্রমে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দলটি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, শিবগঞ্জ ও মোকামতলা এলাকার চোখের সমস্যায় আক্রান্ত মানুষকে পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানসহ প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জাইমা রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

