সংবাদ বিজ্ঞপ্তি · ১৪ অক্টোবর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বস্ত্র বিতরণ ও মাসিক পাঠচক্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর তালতলার শ্রীশ্রী গোবিন্দ জিউড় আখড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার রাত সাড় ৯টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের শ্রীমৎ স্বামী পরতরানন্দজী মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিষদের উপদেষ্টা সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী এবং পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রসাদসহ সমুদয় ব্যয়ভার বহন করেছেন শাখা সভাপতি ফণী ভূষণ সরকার। অনুষ্ঠানে পরিষদের সব উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ফণী ভূষণ সরকার ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার।
গুগলে আমাদের খবর পেতে
