দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অর্থাৎ এসবিএসটিসির হাতে ধরে একসঙ্গে চালু হলো ৫টি ইলেকট্রিক বাস।
দুর্গাপুর শহরে গণপরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অর্থাৎ এসবিএসটিসির হাতে ধরে একসঙ্গে চালু হলো ৫টি ইলেকট্রিক বাস। এর আগে দু’টি মিনি ইলেকট্রিক বাস চালু হয়েছিল দুর্গাপুরে। এ বার ১২ মিটার লম্বা বড় বাস চালু করা হলো। শহরের অভ্যন্তরে ছাড়াও দুর্গাপুর থেকে আসানসোলের মধ্যে চলাচল করবে এই বাসগুলি।
