চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ওয়াজিফা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াজিফা ওই এলাকার প্রবাসী আবদুল আজিজের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শরফু শিকদার।
তিনি জানান, বুধবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি স্থানীয় নেওয়াজ আহমদ মৌলভীর পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
The post পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
