মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর দাওয়াতুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
The post মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত appeared first on Meherpur News.
