
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। এই সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এসময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ৪টি চাকু জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
The post রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪ appeared first on অর্থসূচক.
