রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম আকন্দ। এ সময় তিনি পূজামন্ডপের নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনে সার্বিক পরিবেশ এবং আয়োজকদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। ধর্মীয় উৎসব নির্বিঘেন উদযাপনে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বদেন তিনি।
শনিবার রাতে রৌমারী উপজেলার কলেজপাড়া সার্বজনীন কালীমন্দিরসহ কয়েকটি মন্দিরে পরিদর্শনে যান যুবদল নেতা নাজিম আকন্দ। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, মামুন, সোহাগ,সবুর ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক আহমেদ, রৌমারীসরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদসহ বিএনপিরসদস্য,যুবদল,সেচ্ছাসেবক দল, স্থানীয় নেতাকর্মী ও তাঁর সমর্থকেরা।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পূজামন্ডপ পরিদর্শনের সময়ও নিরাপত্তা ও পূজা উদযাপনের পরিবেশের বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি আয়োজকদের কোনো সমস্যা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন নাজিম আকন্দ।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তি পূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে প্রত্যাশা স্থানীয়দের।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
