সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী
পেশাগত উৎকর্ষ সাধন এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ বা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান....
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporterপেশাগত উৎকর্ষ সাধন এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ বা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি এই পতাকা তুলে দেন।
এ বছর মর্যাদাপূর্ণ এই জাতীয় পতাকা অর্জনকারী ইউনিটগুলো হলো, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
এর আগে সকালে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে পৌঁছালে তাকে সশস্ত্র সালাম জানানো হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ