ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর পঞ্চম দিনে ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চরভদ্রাসন উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।
মা ইলিশের প্রজনন রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের ঘোষিত সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মা ইলিশ সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার ও নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
